পাণ্ডবেশ্বর বিধানসভা

মানুষের সাথে মানুষের পাশে

বিকশিত ভারত-জী রাম জী প্রকল্পের অধীনে কাজের দাবি জানানোর পদ্ধতি

VB-G RAM G — how to demand work, and Form 4A

কাজের জন্য আবেদনপত্র — ফর্ম ৪-ক

ফর্মটি এখন ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে না। সাদা কাগজেও আবেদন করা যায়, অথবা হেল্পলাইনে যোগাযোগ করুন।

যোগ্যতা ও কাজের চাহিদা

বৈধ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডধারী (জব কার্ডধারী) গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যগণ, যাঁরা অদক্ষ শ্রম দিতে ইচ্ছুক, তাঁরা কাজের জন্য দাবি জানাতে পারবেন। কাজের চাহিদা ফর্ম ৪-ক-তে অথবা সাদা কাগজে আবেদনপত্রের মাধ্যমে দাখিল করা যেতে পারে। স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে আবেদনপত্রে যে সময়কালের জন্য কাজের প্রয়োজন, তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সাধারণত, সপ্তাহে সর্বাধিক ৬ (ছয়) দিন কাজের শর্তসাপেক্ষে, একটানা কমপক্ষে ১৪ (চৌদ্দ) দিনের জন্য কাজের দাবি জানাতে পারবেন। একটি জব কার্ডধারী পরিবার একটি অর্থবর্ষে সর্বাধিক ১২৫ (একশত পঁচিশ) দিনের কাজের দাবি জানাতে পারবেন; তবে দাবি করা কাজের সময়কালসমূহের মধ্যে কোনো সময়গত ওভারল্যাপ থাকা চলবে না।

আবেদন করার ১৫ দিনের মধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত আপনাকে কাজ দেবে।

দৈনিক মজুরী নিম্নরূপ

অদক্ষ শ্রমিক৩০০ টাকা

আবেদনপত্র জমা দেওয়া

  • আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণসহ কাজের দাবি সংক্রান্ত আবেদনপত্র নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েতকর্মী/ব্লক কর্মীদের দ্বারা গ্রহণ করা হবে।
  • আবেদন পত্রে আবেদনকারীর বিবরণ এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ (LTI) / স্বাক্ষর আছে কি না দেখে নেওয়া হবে।
  • আবেদনকারীকে তারিখসহ একটি প্রাপ্তিস্বীকার রসিদ প্রদান করা হবে।

সাহায্য ও যোগাযোগ